ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্ত এলাকায় সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গত ১৭ অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যন্ত সাতদিনে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীনস্থ দর্শনা আইসিপি, দর্শনা, বারাদী, সুলতানপুর, ঠাকুরপুর, হুদাপাড়া, আনন্দবাস এবং বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় ৭৯ বোতল ফেনসিডিল, ৩২ বোতল মদ, ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি, একটি মোটরসাইকেল, ৭৫০ প্যাকেট সিগারেট এবং ১৯ কেজি ২০০ গ্রাম পেয়াজের বীজসহ একজনকে আটক করে বিজিবি। আটককৃত নওশের আলী (৩৫) দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মৃত লোকমান আালির ছেলে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার ও জব্দকৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস ও মালিকবিহীন মাদক চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
