চুয়াডাঙ্গার সাবেক রেলওয়ে কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা হাজী কলো’র ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2017-06-04 ইং
চুয়াডাঙ্গার সাবেক রেলওয়ে কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা হাজী কলো’র ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
`DSCN6484` শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শহরের গুলশানপাড়ার মৃত ভদু শেখের ছেলে, বহুল পরিচিত মুখ, সদা হাস্যজ্জ্বল, সাবেক রেলওয়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ কালাম উদ্দিল কলো ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.......রাজেউন)। গত পরশু শনিবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা পশ্চিম শেওড়া পাড়ার ৩৭৫/১৬ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। বাবার মৃত্যু সংবাদে ছুটে আসে বড় মেয়ে বাংলাদেশ বেতারের বিসিএস (তথ্য) কর্মকর্তা মোছা. জিন্নাত আরজু (মুক্তা), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মোছা. নিলুফা আরজু মৌসুমী ও ছেলে পুলিশ হেড কোয়াটার্সে কর্মরত এএসপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম। গতকাল বেলা সাড়ে ১১টার গুলশানপাড়ার বাবু মেম্বারের বাড়ির সামনে গার্ড অব অনার প্রদান শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে হাজী কলো’র দাফনকার্য সম্পন্ন করা হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিউগেলের করুণ সুর বাজিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানান। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেনসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)