চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ভ্যাটবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ভ্যাটবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন দুই কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিক ও দিলীপ কুমার আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভ্যাটবিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা তপন চন্দ্র দে। এসময় তিনি জেলার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জেলাতে নির্বিঘেœ ব্যবসা করবেন। সেই সাথে সরকারকে নির্ধারিত ভ্যাটও প্রদান করবেন। তিনি আরও বলেন, ‘আমরা দেশের স্বার্থে একে অপরের পরিপূরক। আপনারা নিজেরা ভ্যাট দিবেন এবং অন্যকে ভ্যাট প্রদানে সহায়তা করবেন। ভ্যাট সংক্রান্ত যেকোনো সমস্যায় আপনারা আমাদের অফিসে আসবেন, আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকব।’ তিনি আরও বলেন, রাজস্ব রাষ্ট্রের অধিকার। নাগরিকদের প্রদানকৃত রাজস্বের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এ প্রচেষ্টায় সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রায় শেষাংশে চুয়াডাঙ্গার দুই কৃতী সন্তান এফবিসিসিআই-এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক উপস্থিত হন। এসময় চুয়াডাঙ্গার দুইজন কৃতী সন্তান ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথি ও জেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান ইবু ও সভাপতি আব্দুল কাদের জগলু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মর্তুজ, এ কে এম সালাউদ্দিন মিঠু, তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, কিশোর কুমার কু-ু, নাসির আহাদ জোয়ার্দ্দার ও কামরুল ইসলাম হিরা। এছাড়া চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে রাতে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা দোকান মালিক সমিতির আয়োজনে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনএসআই-এর উপ-পরিচালক জামিল সিদ্দিক, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)