ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহে চালককে খুন করে ইজিবাইক ছিনতাইকারী গ্যাং-এর ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালীগঞ্জের পীরগোপালপুর গ্রামের মসলেম উদ্দিন মোল্লার ছেলে তানভীরুল ইসলাম নাইম (২৩), কাশিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (২৭), সদর উপজেলার চান্দেরপোল গ্রামের আব্দুল বারেক বিশ্বাসের ছেলে শামিম হোসেন, (২৪), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশেদ আলী (২৬), মাগুরা শালিখা উপজেলার ছান্দাপাড়া গ্রামের আরজ আলী ম-লের ছেলে বাপ্পি হোসেন (২৬) ও কাতলী গ্রামের ইউনুছ আলীর ছেলে সাগর মোল্লা ওরফে সৈকত (৩১)। তাঁদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গতকাল শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন ও কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, গত ১২ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলামের ইজিবাইক ভাড়া নেয় আসামিরা। পরে তাকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের মাঠের ধানখেতের মধ্যে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা ইজিবাইকটি নিযে চলে যায়। এরপর থেকে ইজিবাইক চালক ইকরামুল নিখোঁজ থাকে। হত্যাকা-ের ৮ দিন পর গত ২০ অক্টোবর ইকরামুলের পঁচা-গলা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে হত্যাকা-ের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে। এছাড়াও হত্যাকা-ে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরের দিকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
