চুয়াডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
চুয়াডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চুয়াডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে গত বুধবার দুপুর ১২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আজ দেশে মন্দা নেই। দেশের মানুষ খেয়ে-পরে বাঁচতে পারছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে একটি অজারনৈতিক দল উঠেপড়ে লেগেছে। বঙ্গবন্ধুর বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতি চলবে। সকলে এদেশে বসবাস করবে। যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে থাকবে, ততদিন এদেশে শান্তি থাকবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি। `` জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিলের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, জেলা মহিলা যুবলীগের সভাপতি আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)