ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভিন জাহান কল্পনা, অ্যাডভোকেট গে¬ারিয়া সরকার ঝর্ণা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহেদুজ্জামান খোকন, সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, আইনবিষয়ক সম্পাদক পল¬ব ভট্টাচার্য, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, শহর আওযামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিমারা হীরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে, তখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিগত সময়ে করোনাভাইরাসে যখন সারা বিশ্বে স্তম্ভিত, তখন আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা কেউ ঘরে বসে থাকেননি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে সহযোগিতা করেছেন। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তিনি বলেন, আমরা ভারতের থেকে অনেক দিক দিয়ে এগিয়ে গিয়েছি। পাকিস্তানের কথা তো বলতেই চাই না।
তিনি আরও বলেন, পাকিস্তানি ভাবধারায় ধর্মভিত্তিক রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি ও উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল, রাজাকার-আলবদর-জামায়াত ইসলামসহ তাদেরকে প্রশ্রয় দিয়ে খুনি জিয়াউর রহমান বাংলাদেশে একটি নেতিবাচক ও সাম্প্রদায়িক রাজনীতির অশুভ যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করে হিন্দু-মুসলমান বিদ্বেষ ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।
