চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের সঙ্গে দুই কৃতী সন্তানের মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-22 ইং
চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের সঙ্গে দুই কৃতী সন্তানের মতবিনিময় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিয়ম করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের থানা মার্কেটের ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শো-রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় চুয়াডাঙ্গার আরেক কৃতী সন্তান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ব্যবসায়ী সমিতির (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস এবং হোটেল সাহিদ প্যালেসের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়ে সাহিদুজ্জামান টরিক বলেন, ‘চুয়াডাঙ্গা ছোট্ট একটি জেলা। এ জেলার মানুষ অনেক পরিশ্রমী। পরিশ্রম করে অনেকে ভালো ভালো স্থানে অবস্থান করছেন। শান্তপ্রিয় জেলায় বিভিন্ন সংগঠন ও মানুষের মধ্যে এখনও ভাগাভাগি রয়েছে। ছোট্ট একটি জেলার মধ্যেও যদি এমন ভাগাভাগি ও ভেদাভেদ থাকে, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই জেলার সবাইকে একসাথে এক হয়ে থাকতে হবে, অন্তত জেলার স্বার্থে।’ ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে আলোচনায় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ডায়মন্ড ওয়ার্ল্ড চুয়াডাঙ্গার কোনো জুয়েলারি ব্যবসায়ীর সাথে প্রতিযোগিতা করতে আসেনি। ডায়মন্ড ওয়ার্ল্ড আপনাদের সকলের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আয় চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজে লাগবে। এছাড়া চুয়াডাঙ্গাবাসীর জন্য স্বর্ণ নিরীক্ষার মেশিন স্থাপন করা হয়েছে। যেখানে স্বর্ণ পরীক্ষা-নিরীক্ষা করতে কোনো খরচাদি লাগবে না। একইসাথে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের মাধ্যমে চুয়াডাঙ্গায় গোল্ড লোন চালু হয়েছে। স্বল্প সুদে স্বর্ণালঙ্কারের মাধ্যমে ঋণ দিবে প্রতিষ্ঠানটি।’ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, চ্যানেল আই ও জনকণ্ঠের প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের বার্তা সম্পাদক জিসান আহমেদ, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, একুশে টিভির প্রতিনিধি আতিয়ার রহমান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের প্রতিনিধি জামান আখতার, আনন্দ টিভির প্রতিনিধি সোহেল সজীব, সময় টিভির প্রতিনিধি মাহফুজ মামুন, দৈনিক সমকালের প্রতিনিধি খাইরুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি পলাশ আহমেদ, দৈনিক 40র প্রতিনিধি মেহেরাব্বীন সানভী, দৈনিক আকাশ খবরের নিজস্ব প্রতিবেদক শেখ লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)