জীবননগর অফিস: জীবননগরে এক স্কুল শিক্ষকের কান্ডে হতবাক এলাকাবাসী। ১০ম শ্রেনী পড়–য়া জমজ দুই বোনকে নিয়ে লাপাত্তা হয়েছে। লাপাত্তার ৪দিন পার হলেও এদের কোন সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, জীবননগর পৌর শহরের ৭নং ওর্য়াডের শাপলাকলিপাড়ার শরিফুল ইসলামের জমজ দুই মেয়ে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া (১৬) ও সামিয়া (১৬) কে গত বৃহস্পতিবার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে লাপাত্তা হয়ে গেছে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক শিমুল (২৯)। শিমুল জীবননগর পৌর এলাকার শাপলাকলিপাড়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খলিলুর রহমানের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, দুই বোনকে জীবননগর শহরের একটি কোচিং সেন্টারে নিয়মিত পৌছে দেওয়ার একপর্যায়ে এই ছাত্রীকে ভুলিয়ে ভালিয়ে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে শিমুল। এই সম্পর্কের বিষয়টি জানাজানি হলে জমজ দুই বোনকে তার পরিবারের সদস্য কোচিংয়ে পাঠানো বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার কোচিং সেন্টারে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আছে জমজ দুই বোন অনেকটা জোর করে কোচিংয়ে যাওয়ার নাম করে বাড়ী থেকে বের হয়ে শিক্ষক শিমুলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। লাপাত্তার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। চার দিন লাপাত্তার হলেও শিমুল কিম্বা জমজ দুই বোনের পরিবারের পক্ষ জীবননগর থানায় কোন সাধারণ ডায়েরী করা হয়নি। শিক্ষক শিমুল এরআগে বেশকয়েকবার এধরণের ঘটনা ঘটিয়েছে বলেও জানা গেছে। তবে, সেই সময় টাকার বিনিময়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে।
