মহেশপুর সীমান্তে অবৈধভাবে দেশে প্রবেশ, তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-10-19 ইং
মহেশপুর সীমান্তে অবৈধভাবে দেশে প্রবেশ, তিনজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে তিনজনকে আটক করেছে মহেশপুরে-৫৮ বিজিবি। গতকাল সোমবার সকালে মহেশপুর সীমান্তের পার-গোপালপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটকৃতরা হলেন- যশোর জেলার দিঘিরপাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী (৪৫), আজগর আলীর ছেলে জসিম মিয়া (২৩) ও একই জেলার বহিলাপোতা গ্রামের মৃত আ. মজিদের ছেলে মোহাম্মাদ আলী (২৪)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাঁদের আটক করা হয়। খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৩ জন পুরুষকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)