ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনায় ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ পালন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ দিবসটি উপলক্ষে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম দেখান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ। এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য এমনই। করোনা মহামারিকালে এ তো একেবারেই সত্যকথন। হাত রাখতে হবে জীবাণুমুক্ত, এর বিকল্প নেই। এজন্য দিনে ১০ বার বা দিনে কমপক্ষে ৬ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। মনে রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে সাবান ভালো।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান প্রমুখ।
