ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে একটি ওয়ান শুটারগান। গ্রেপ্তার লাল্টু মিয়ার বাড়ি সদর উপজেলা আকন্দবাড়িয়া গ্রামে। ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার মেজর শরিফুল আহসান গতকাল রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে মাদক বেচাকেনার তথ্য পেয়ে গত শনিবার রাতে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সময় পালানোর চেষ্টা করলে লাল্টু মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আরও জানানো হয়, রোববার সকালে লাল্টুকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও করা হয়েছে।
