জীবননগরে র‌্যাবের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2021-10-18 ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে আড়াই কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর উপজেলার মুক্তারপুরের ৬৫ বছর বয়সী আলেফ বিশ্বাস আড়াই কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ধরা পড়েছে। গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে মুক্তারপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মামলাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর বাজার এলাকায় অভিযান চালায়। জনৈক আলতাফ হোসেনের চায়ের দোকানের নিকট পাকা রাস্তার ওপর থেকে আটক করা হয় আলেফ বিশ্বাসকে। তাঁর নিকট থেকে উদ্ধার করা হয় আড়াই কেজি গাঁজা। তিনি মুক্তারপুর গ্রামের মৃত আকবর বিশ্বাসের ছেলে। পরে তাঁকে মামলাসহ জীবননগর থানায় হস্তান্তর করে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)