শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক

আপলোড তারিখঃ 2021-10-18 ইং
শৈলকুপায় ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব। মনিরুল ইসলাম শৈলকুপার দেবীনগর মোল্লা পাড়ার দুলাল হোসেনের ছেলে। গতকাল রোববার ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- শৈলকুপা থানার (মামলা নম্বর ১০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত এজাহারভুক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মনিরুল ভাটই বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি আটক হন। ধর্ষক মনিরুলকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)