চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাশেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। `` প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ধর্ম যার যার আনন্দ তার তার। এক ধর্মের উৎসব কখনো অন্য ধর্মের মানুষ পালন করতে পারে না। যার যার ধর্মের নিয়ম অনুযায়ী তারা সেই ধর্ম পালন করে থাকে। তার মানে এই না যে আমরা অন্যধর্মের উৎসবকে কটাক্ষ করবো। ইসলাম আমাদের সেই শিক্ষা দেয়নি। ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশকে অশান্ত করে তোলার জন্য, সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করার জন্য কিছু নাস্তিক মৌলবাদি হিন্দুরা এ কাজ করেছে। অনতিবিলম্বে যে বা যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে কঠোরা শাস্তির আওতায় আনতে হবে। আমরা কারও শত্রু না। আমাদের কোরআনকে অবমাননা করা হয়েছে। আমাদের জীবন থাকতে আমাদের কোরআনের অবমাননা মেনে নিবো না। এর জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। যতক্ষন পর্যন্ত ওই অপরাধিকে শাস্তি দেয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে লড়াই করে যাবো। কোন বুলেট আমাদের পিছু হটাতে পারবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)