মসজিদের মাইকে ডাকাত ধরতে ঘোষণা

আপলোড তারিখঃ 2017-06-04 ইং
মসজিদের মাইকে ডাকাত ধরতে ঘোষণা ছবির ক্যাপশন:
দর্শনা দক্ষিন চাঁদপুরে ডাকাত দলের সাথে গ্রাম পাহারাদারদের ধাওয়া পাল্টা ধাওয়া মসজিদের মাইকে ডাকাত ধরতে ঘোষণা : পুলিশের সাড়াশি অভিযান দর্শনা অফিস: দর্শনা দক্ষিন চাঁদপুরে ডাকাত দলের সাথে গ্রাম পাহারাদারদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার আনুমানিক রাত সাড়ে ১২টা থেকে রাত রাত ৩টা পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টহলদল এলাকাজুড়ে সাড়াশি অভিযান চালায়। তবে কাউকে আটক করতে পারেনি। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকাধীন দক্ষিন চাঁদপুরে মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আমবাগানের ভিতরে সংঘবদ্ধ ডাকাত দলের আনাগোনা দেখে স্কুলের অদুরে বসবাসকারি কয়েকটি পরিবারের সদস্যরা। পরে ১২টার দিকে গ্রাম পাহারাদারদের জানানোর পর সাড়ে ১২টার দিকে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে লাটি সোটা দিয়ে ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা টর্চ লাইটের আলো গ্রামবাসীর লোকজনের চোখেমুখে মারতে থাকে। প্রায় ১০/১৫ মিনিট চলে ডাকাত ও গ্রামবাসির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় গ্রামের মসজিদের মাইকে গ্রামবাসিকে একত্রিত হয়ে ডাকাতদল প্রতিহত করার জন্য বার বার ঘোষনা করে ইমাম সাহেব। পরে গ্রামবাসী ডাকাত দলের সদস্যদের ধাওয়া করতে করতে ছটাংগা মাঠ খেড়ের বাসড়া নামক জায়গা পর্যন্ত গেলে ডাকাতদল মাঠের মধ্যে পালিয়ে যায়। এরপর রাত ৩টার দিকে আবার স্কুলপাড়ার মাদ্রাসা সংলগ্ন কোম্পানির মাঠ নামক স্থানে বেশ কয়েকজনের সন্দেহজনক টর্চ লাইট মারা দেখে স্কুলপাড়া মোড়ে থাকা একটি গ্রাম পাহারাদারের দল সেখানেও এসে ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় দর্শনা পুলিশ সংবাদ পেয়ে অত্র এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালায়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এঘটনার পর থেকে এলাকাজুড়ে চলছে ডাকাতি আতঙ্ক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)