হরিণাকুণ্ডুুতে র‌্যাবের অভিযোন অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
হরিণাকুণ্ডুুতে র‌্যাবের অভিযোন অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ হাবিবুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। তিনি হরিণাকুণ্ডুর দারিয়াপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। গতকাল বৃহস্পতিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের জনৈক আসলামের লিচু বাগানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয় চাঁদপুর-নগরবাথান সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে হাবিবুর রহমান। র‌্যাব জানায়, হাবিবুবের হেফাজত হতে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার ৫ শ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)