কুমার নদে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

আপলোড তারিখঃ 2021-10-15 ইং
কুমার নদে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে মিল্টন আলী (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিল্টন আলী একই ঘোষবিলা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান মিল্টন। পরে আর বাড়ি ফেরেননি। তাকে কুমার নদে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)