চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মহাষ্টমী উদ্যাপিত, আজ মহানবমী

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মহাষ্টমী উদ্যাপিত, আজ মহানবমী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে গতকাল বুধবার ছিল মহাষ্টমী। এদিন সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুর্গাপূজার আয়োজন চলেছে। করোনার প্রাদুর্ভাবের কারণে সাজসজ্জা ও আলোকসজ্জাসহ উৎসবের অনুষঙ্গগুলোও যথাসম্ভব এড়িয়ে চলা হয়। করোনার কারণে জনসমাগম এড়াতে আগেই সিদ্ধান্ত ছিল। তবে এদিন দুর্গাপূজার মণ্ডপ ও মন্দিরে দর্শনার্থী ও পূজারিদের ব্যাপক ভিড় দেখা গেছে। দর্শনার্থী ও পূজারিরা সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমান। রংবেরঙের পোশাকে সজ্জিত সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভিড়ে অনেক মণ্ডপেই উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সকালেই পূজা শেষে ভক্ত ও পূজারিরা মহাষ্টমীর অঞ্জলিতেও অংশ নিয়েছেন। পাঁচ দিনের দুর্গাপূজার তৃতীয় দিন মহাষ্টমীতে গতকাল সকাল ৮টা ৫৯ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি অনুষ্ঠিত হয়। উৎসবের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার রয়েছে মহানবমী। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা শুরু হবে। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)