চুয়াডাঙ্গায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো সন্তান

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
চুয়াডাঙ্গায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো সন্তান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে খোদা বক্স (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে তাঁরই ছেলে বিল্লাল হোসেন (৩০)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় খোদা বক্সকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করে। আহত খোদা বক্স মনিরামপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সাংসারিক বিরোধের জেরে খোদা বক্সের ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী ছালমা খাতুন তার বাপের বাড়িতে চলে যায়। এ ঘটনার একটি মীমাংশার জন্য দুই পরিবারে সদস্যদের আলুকদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে যাওয়ার কথা ছিল। গতকাল সকালে খোদা বক্স ও তার ছেলে বিল্লাল হোসেন বাড়ি ইউনিয়ন পরিষদের যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বাড়ির আঙিনা পার হওয়ার পূর্বেই বিল্লাল হোসেন ও তার পিতা খোদা বক্সের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে বিল্লাল রাগান্বিত হয়ে একটি লাঠি দিয়ে খোদা বক্সের মাথায় আঘাত করে। খোদা বক্স লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের খোদা বক্সকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খোদা বক্সকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় খোদা বক্স নামের এক বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। খোদা বক্সের ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ আহত হয়েছে বলে জানায় তারা। বৃদ্ধ খোদা বক্সের মাথায় লাঠির আঘাতের গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)