কালীগঞ্জে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
কালীগঞ্জে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৭ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহেশপুর উপজেলার যাদবপুর উত্তরপাড়া গ্রামের হাশেম মণ্ডলের পুত্র শফিকুল কালীগঞ্জে নিশ্চিন্তপুর গ্রামে খোকনের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন। গতকাল বুধবার ডিবি পুলিশ মাদক মামলায় তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ ডিবি পুলিশ মাদকসহ শফিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে। ডিবি পুলিশের একটি টিম কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করেছিল। তার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)