চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও কার্যনির্বাহী সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে সভাপতি পদে আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক গিনি ইসলামসহ সহসভাপতি আটজন, যুগ্ম-সাধারণ সম্পাদক চারজন, সাংগঠনিক সম্পাদক দুইজনসহ বিভিন্ন পদে মোট ৭১ জন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্মেলনে আফরোজা পারভীনকে সভাপতি ও গিনি ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়ে যান। কিন্তু প্রায় ১৬ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনসহ নেত্রীবৃন্দ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং পৌরসভার যুব মহিলা লীগের কমিটি গঠন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)