ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল শনিবাত রাত ৮টার দিকে কোর্ট মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নব্য কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
গতকাল শনিবার রাত ৮টার দিকে কোর্ট মোড় থেকে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে গেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সদস্য তাওরাত হোসেন, ছাত্রলীগের সাবেক সদস্য শরিফ আহাম্মেদ, ছাত্রলীগ নেতা ইমরান শেখ, পাভেল, জনি, ছাত্রলীগ কর্মি আকিব, তুষার, মিলন, সবুজ, লিখন, সিথুন, তন্ময়, ইউসুফ, রাব্বী, বিপ্লব, আরিফুল, রাজিব, সজীব, আফ্রিদি, প্লাবন, রিংকু, টোটন, দরুদ, হিমু, নাহিদ, আনিস, শোভন প্রমূখ।
