নদীর চুয়াডাঙ্গার অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
নদীর চুয়াডাঙ্গার অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত ছবির ক্যাপশন:
‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর চুয়াডাঙ্গা জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে নৌকা নিয়ে নদীর অবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। সভায় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা নাজমুল হক স্বপন, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, সহসভাপতি শাহ আলম সনি, সহসম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, সদস্য সেলিমুল হাবিব সেলিম প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৩ অক্টোবর মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটি মাথাভাঙ্গা নদীতে দুটি বড় নৌকা নিয়ে নদীর চুয়াডাঙ্গার মধ্যে থাকা অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে। এ কমিটি নদী পর্যবেক্ষণ করে নদীর সমস্যা এবং সমস্যাগুলোর সমাধান খুঁজবে। বিস্তারিত নিয়ে আগামীতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে এটা উপস্থাপন করা হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রায় ৭০ জন নিয়ে এ পর্যবেক্ষণ কার্যক্রম দিনব্যাপী চলবে। বড় বড় দুটি ইঞ্জিনচালিত নৌকায় নদীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সাথে মাথাভাঙ্গা নদী পরিদর্শনে কেউ যদি যেতে চাই, তাহলে এ কমিটি তাঁদের নিয়ে যাবে। যাওয়ার জন্য মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভীর (০১৭৩৪-২১৯৭৬৭) যোগাযোগ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)