ইউপি চেয়ারম্যান পদে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2021-10-14 ইং
ইউপি চেয়ারম্যান পদে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
দামুড়হুদার চার ইউনিয়নে ভোট : ৫২ জন সংরক্ষিত নারী ও ১৮৪ সাধারণ সদস্য পদসহ প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৫ জন, কুড়ুলগাছি ইউনিয়নে ৫ জন, জুড়ানপুর ইউনিয়নে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫২ জন ও সদস্য পদে ১৮৪ জন দামুড়হুদা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন অফিস থেকে এ তথ্য পাওয়া যায়। জানা যায়, দামুড়হুদা উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র সংগ্রহ করেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হযরত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আইন ও মানবধিকারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী খলিলুর রহমান, থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক নজির আহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির। জুড়ানপুর ইউনিয়ন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর সোহরাব হোসেন, স্বতত্র প্রার্থী সাইফুল ইসলাম, মোনাজাত হোসেন, রুহুল আমিন ও সজীব মাহমুদ। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ এনামুল করিম, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন, কামাল উদ্দীন, আক্তারুজ্জামান। এছাড়াও সংরক্ষিত আসনে ৫২ জন ও সদস্য পদে ১৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)