অনিককে সভাপতি ও জানিফকে সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা

আপলোড তারিখঃ 2017-06-02 ইং
অনিককে সভাপতি ও জানিফকে সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা ছবির ক্যাপশন:
`18902638_1318653534909312_1335669808_n` বিলুপ্ত ঘোষণার দীর্ঘ ১৪ মাস পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনিককে সভাপতি ও জানিফকে সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা নিজস্ব প্রতিবেদক: বিলুপ্ত ঘোষণার দীর্ঘ ১৪ মাস পর চুয়াডাঙ্গায় ছাত্রলীগের জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গতকাল শুক্রবার রাতে মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিককে সভাপতি এবং মো. জানিফকে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের খবর পান নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের বিষয়টি মোবাইলফোনের মাধ্যমে নতুন কমিটির সদস্যদেরকে জানিয়ে দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। খবর পেয়ে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছে ওই চার নেতার কর্মি-সমর্থকরা। জেলা ছাত্রলীগের আরও দু'নেতা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহাবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। গতবছরের ১২ মার্চ চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মী হানিফ উদ্দিন ভুলু হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০১৬ সালের ১২ মার্চ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরে ছাত্রলীগের এক পক্ষের ধারালো অস্ত্রের কোপে খুন হন জিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী হানিফ উদ্দিন ভুলু। এসময় মাস্টার পাড়ার আকাশ নামের আরেক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। পুলিশ কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের শয়ন বিলাস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রশস্ত্রসহ তিন যুবককে আটক করে। এদিকে, দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে ঘটনার তারিখে অর্থাৎ ১২ মার্চ শনিবার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। ২০১০ সালের ৯ অক্টোবর চুয়াডাঙ্গা টিএ্যান্ডটি লিচু বাগান চত্বরে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহাবুল হোসেন। তিনিও ২০১০ সালের সম্মেলনে জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছেন মো. জানিফ। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছরের ১২ নভে¤॥^র কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হুসাইন জ্যাকি। তিনিও বিলুপ্ত হওয়া কলেজ ছাত্রলীগের ওই কমিটির প্রচার সম্পাদক ছিলেন। এদিকে, চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন কর্তৃক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি'কে ধন্যবাদ জানিয়ে এই মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মিরা। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের খবরে দূর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তাৎক্ষনিক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। নেতাকর্মিরা আনন্দ মিছিলটি নিয়ে শহরের শহীদ আবুল কাশেম সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অভি জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক বাপ্পি, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সাবেক সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, কলেজ ছাত্রলীগ নেতা সোহেল, আলিফনুর, জুয়েল, ইসরাইল, সদর থানা ছাত্রলীগ রেদওয়ান রানা, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক রানা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের আসাদ, জান্নাত, মোমিন, রাফি, মুন্না প্রমূখ। আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। অপরদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় মো. জানিফকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নেতাকর্মিরা। একইসাথে তাদের মিষ্টিমুখ করান ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)