আলমডাঙ্গার আইলহাঁসে বিএনপি নেতা আইনউদ্দিনের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-10-13 ইং
আলমডাঙ্গার আইলহাঁসে বিএনপি নেতা আইনউদ্দিনের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলার আইলহঁাঁস ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা আইনউদ্দিনের মা সাহারা বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি আইলহাঁস ইউনিয়নের মধুপুর গ্রামের সানোয়ার মণ্ডলের স্ত্রী। মৃত্যকালে তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধী কানসারে আক্রান্ত ছিলেন। গতকাল বাদ মাগরিব নিজ গ্রামের জামে মসজিদের পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাজা ও দাফন কাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা ও আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মাস্টার, আবেদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম, সদস্যসচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সমশের আলী সমে, যুবদল নেতা মনির উদ্দিন মনির, সাইফুল মেম্বার, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, মীর শুভ জামান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেনসহ স্থানীয় মুসল্লিরা এদিকে, বিএনপি নেতা আইনউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)