স্থায়ী সাইবার যুদ্ধের দিকে যাচ্ছে বিশ্ব

আপলোড তারিখঃ 2017-06-02 ইং
স্থায়ী সাইবার যুদ্ধের দিকে যাচ্ছে বিশ্ব ছবির ক্যাপশন:
`68077_02` সমীকরণ ডেস্ক: বিশ্ব একটি স্থায়ী সাইবার যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ফ্রান্সের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক এজেন্সির প্রধান গিলামে পাওপার্ড। তিনি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি অব ফ্রান্স (এএনএসএসআই)-এর মহা পরিচালক। তিনি বলেছেন, একের পর এক এমন সাইবার হামলা আসছে অজ্ঞাত কতিপয় রাষ্ট্র থেকে। এর সঙ্গে জড়িত ক্রিমিলান ও উগ্রপন্থি গ্রুপগুলো। তিনি আরো বলেছেন, এ জন্য পশ্চিমা দুটি বা তিনটি দেশ একত্রে কাজ করার চেয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। হামলাকারীরা গুপ্তচরের মতো, প্রতারণা, স্যাবোটাজ অথবা ধ্বংসাত্মক কর্মকা-ের মাধ্যমে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করতে পারে। তাই আমরা ক্রমাগত সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে একটি যুদ্ধের খুব কাছাকাছি রয়েছি। এই যুদ্ধটি হবে খুবই জটিল। এখন পর্যন্ত আমরা যতটা জানি এ সম্পর্কে, সম্ভবত ওই যুদ্ধ হবে তার চেয়ে আরো জটিল। উল্লেখ্য, এরই মধ্যে রাশিয়া, ভারত ও তাইওয়ান সহ বিশ্বের ১৫০টি দেশের দুই লাখ ৩০ হাজারের বেশি কম্পিউটার সিস্টেম আক্রান্ত করা হয়েছে। হামলাকারীরা টার্গেট করেছিল মেয়াদোত্তীর্ণ উইন্ডো অপারেটিং সিস্টেম। এ অভিযোগটি এমন এক সময়ে এলো যখন অভিযোগ তোলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এসব দেশের কম্পিউটার হ্যাক করেছে রাশিয়া সমর্থিত হ্যাকাররা। তবে গোয়েন্দারা এ অভিযোগ এখন পর্যন্ত যথার্থ প্রমাণ করতে পারেন নি যে, ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে কাজ করেছিল রাশিয়ান হ্যাকাররা। উল্লেখ্য, ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দু-এক দিন আগে এমানুয়েল ম্যাক্রন ও সংশ্লিষ্ট বিষয়ে বিপুল পরিমাণ ডকুমেন্ট ফাঁস করে দেয়া হয়। বিশ্লেষকরা দেখতে পেয়েছেন এসব তথ্য ফাঁসের ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয়েছে তার সঙ্গে মিল থাকতে পারে ওইসব হ্যাকারের যারা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাক করেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)