চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু!

আপলোড তারিখঃ 2021-10-12 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু! ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ঘর দেখতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশরাফুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ স্কুলপাড়ার ইউসুফ ফকিরের ছেলে।

নিহত আশরফুলের পরিবারের সদস্যরা জানায়, ‘রাতে খাবার খেয়ে তাদের নির্মানাধীন নতুন ঘর দেখতে যায় আশরাফুল। এসময় ঘরের মধ্যে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য এক চিকিৎসকের নিকটে নেয়। সেখান থেকে আশরাফুলকে দ্রুত সদর হাসপাতালে নিতে বললে পরিবারের সদস্যরা তাকে জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আশরাফুলকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা আশরাফুলকে জরুরি বিভাগে নেয়। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। আমরা জরুরি বিভাগে ওই ছেলেটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)