মোমিনপুরের শরিষাডাঙ্গায় গাঁজা ও ইয়াবা ব্যবসার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-06-02 ইং
মোমিনপুরের শরিষাডাঙ্গায় গাঁজা ও ইয়াবা ব্যবসার অভিযোগ ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের ক্যনালপাড়ায় গাঁজা ও ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে ওয়াজ ও তার ভাই খোয়াজসত তার স্ত্রীর বিরুদ্ধে। জানা গেছে, এলাকাবাসী অভিযোগ করে জানায়, শরিষাডাঙ্গা গ্রামের ওয়াজ ও তার ভাই খোয়াজ এবং হামেদা নামে এক মহিলা এলাকায় রমরমা গাঁজা ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। কারন তারা টাকা দিয়ে অনেককে ম্যানেজ করে। অন্যদিকে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ইসানুল, দক্ষিন গোবিন্দপুরের আওলাদও তাদেরকে এই ব্যবসায় মদদ দিচ্ছে বলে নাম প্রকাশ করার না শর্তে অভিযোগ করেছে। এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বক্তব্য নেওয়ার জন্য সরেজমিনে গেলে তারা এই প্রতিবেদককে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। বরং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকীও দিয়েছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে ফোন দিলে তারা এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে এলাকাবাসী পুলিশের কাছে অনুরোধ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)