বাল্যবিবাহ পড়ালেই কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপলোড তারিখঃ 2021-10-11 ইং
বাল্যবিবাহ পড়ালেই কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভার শুরুতেই কার্যবিরণী ও আইনশৃঙ্খলা বিষয়ক জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাল্যবিবাহ পড়ালেই কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কাজী নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবে না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মাদক বন্ধে অভিযানের পরিমাণ আরও বাড়াতে হবে। এসময় তিনি আরও বলেন, করোনভাইরাসের সংক্রমণ এখন কম। তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্তিতি ভালো আছে। পুলিশ বিভাগ সর্বদা তৎপর। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় এই জেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে আমরা বদ্ধ পরিকর। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)