সভাপতি সাহিদা ও সম্পাদক আদরী

আপলোড তারিখঃ 2021-10-11 ইং
সভাপতি সাহিদা ও সম্পাদক আদরী ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় দামুড়হুদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুলশান পাড়ায় এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. সাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মোছা. ফারহান পারভীন আদরীকে উক্ত পদে ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. জাহানারা খাতুন, আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোছা. স্বপ্না খাতুন, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোছা. মনিরা খাতুনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)