শৈলকূপায় অটোভ্যানসহ শিশু নিখোঁজ

আপলোড তারিখঃ 2021-10-10 ইং
শৈলকূপায় অটোভ্যানসহ শিশু নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অটোভ্যানসহ জিহাদ হোসেন (১২) নামের এক শিশু চালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু জিহাদ হোসেন ঝিনাইদহের ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় জিহাদ হোসেন নিজ বাড়ি হতে শেখপাড়া বাজারের যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে রওনা হয়। পরবর্তীতে আর সে বাড়ি ফিরে না আসায় পরিবারে আতঙ্ক সৃষ্টি হয়। তারা সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করে। কিন্তু কোথাও না পেয়ে গতকাল শনিবার শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি করেন। রামচন্দ্রপুর পুলিশ-ফাঁড়ির ইনচার্জ এস আই শামিম জানান, শৈলকূপা থানার ৪৪৯ নম্বর নাম্বারে জিডিটি লেখা হয়েছে। জিডি নিয়েছেন এ এস আই রিতা। আমরা শিশুটির সন্ধানে তাৎক্ষনিক থানা ও ফাঁড়ির সকল পুলিশ কাজ শুরু করেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)