গাংনী ও মুজিবনগরে ইউপিতে নৌকা পেলেন যাঁরা

আপলোড তারিখঃ 2021-10-10 ইং
গাংনী ও মুজিবনগরে ইউপিতে নৌকা পেলেন যাঁরা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে জেলার গাংনী ও মুজিবনগর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। গাংনী: তৃণমূল আওয়ামী লীগের পদধারীদের প্রাধান্য দিয়ে নৌকা প্রতীক দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাংনী উপজেলার চারটি ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং একটি ইউনিয়নে সাবেক সাধারণ সম্পাদককে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করে ক্ষমতাসীন দলটি। গতকাল শনিবার বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গাংনীর ইউপিগুলোতে নৌকা প্রতীক পেয়েছেন কাথুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলজার হোসেন, মটমুড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসেম বিশ্বাস, তেতুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বামন্দী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল ও সাহারবাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বজলুর রহমানে ছেলে মশিউর রহমান। মুজিবনগর: মেহেরপুর মুজিবনগর উপজেলায় আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। মুজিবনগর উপজেলায় আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন- মহাজনপুর ইউনিয়নে মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নে পেয়েছেন বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক, মোনাখালীতে পেয়েছেন মোনাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম (অপা) গাইন, দারিয়াপুরে পেয়েছেন দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)