সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরে পুরস্কার পেলেন দুই এএসআই

আপলোড তারিখঃ 2021-10-09 ইং
সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরে পুরস্কার পেলেন দুই এএসআই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা এলাকার সাজাপ্রাপ্ত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুরস্কার পেলেন এএসআই আশরাফ ও শাহিন। গতকাল শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর শহরের মাস্টার পাড়ার নওশাদ আলীর ছেলে রিপন আলী, মুক্তিপাড়ার আবদুল হাইয়ের ছেলে আবু সালেহ লিটু ও সদর উপজেলার ডিঙ্গেদাহ মানিকদিহি গ্রামের মৃত খোকাই মালিথার ছেলে ফারুক হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ ও শেখ শাহিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকই বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশের সহায়তায় আদালতে প্রেরণ করা হয়। স্বল্প সময়ে তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করায় এএসআই আশরাফ ও সেখ শাহীনকে তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)