অল্পের জন্য রক্ষা পেল শিশু, অপহরণকারী আটক

আপলোড তারিখঃ 2021-10-08 ইং
অল্পের জন্য রক্ষা পেল শিশু, অপহরণকারী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে শিশু অপহরণ করতে গিয়ে মকবুল হোসেন (৩৫) নামের এক অপহরণকারীকে হাতে-নাতে আটক করেছে এলাকাবাসী। মকবুল হোসেন গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকার ছুরমান আলীর ছেলে। এ ঘটনায় অপহরণের শিকার জুথি খাতুনকে (৭) উদ্ধার করা হয়েছে। জুথি খাতুন গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের খালপাড়া এলাকার ইয়াকুব আলীর মেয়ে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জুথির পিতা ইয়াকুব আলী ও মা চাইনা খাতুন ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করেন। জুথি খাতুন তার নানা একই গ্রামের বীলপাড়া এলাকার শহিদুল ইসলামের বাড়িতে থাকে। জুথির পিতা শহিদুল ইসলাম জানান, ‘আমার মেয়ে জুথি খাতুন গ্রামের মধ্যে যাওয়া রাস্তার ওপর খেলছিল। এসময় অপহরণকারী মকবুল হোসেন তাকে জোর করে মিষ্টি কিনে দেয়। পরে আরও মিষ্টি কিনে দেওয়ার নাম করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালাচ্ছিল। পরে শিশুটির আত্মচিৎকারে আমিসহ এলাকার লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ মকবুল হোসেনকে ধরে ফেলি। পরে তাকে স্থানীয় এলাঙ্গী ক্যাম্পে সোপর্দ করা হয়।’ এলাঙ্গী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেকমত আলী জানান, জুথি খাতুন নামের এক শিশুকে অপরহণ করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক বরে পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, মকবুল হোসেনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)