ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শামীম ভূঁইয়া যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর হিসেব কর্মরত ছিলেন।
কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করা শামীম ভূঁইয়া শিক্ষাজীবন শেষ করে ৩৩তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারে চাকরি জীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে নাটোর জেলা প্রশাসনের যোগ দেন শামীম ভূঁইয়া। এরপর নাটোর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ইউরোপে যান। সেখানে থেকে আবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন তিনি। এরপর চুয়াডাঙ্গা সদর ইউএনও হিসেবে দায়িত্ব নেন শামীম ভূঁইয়া। এদিকে, চুয়াডাঙ্গা সদরের সাবেক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান হবিগঞ্জ জেলা প্রশাসনে যোগ দিয়েছেন।
