চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মাতৃবিয়োগ

আপলোড তারিখঃ 2021-10-07 ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মাতৃবিয়োগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেনের মা ও চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর শাশুড়ী সাহেরা বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলার হালসা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আলমডাঙ্গা শহরের আনন্দধাম গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর আলমডাঙ্গার দারুস সালাম মাদ্রাসা ঈদগাহ ময়দানে তাঁর জানাজা শেষে ওই কবরস্থানেই তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাজা ও দাফন কাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, বিএনপি নেতা আখতারুজ্জামান আখতার, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মমিনুর রহমান মোমিন, সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গ্রামবিষযক সম্পাদক ইকরামুল হক ইকরা, আব্দুর রশিদ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম, সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শামসুল হক ঝণ্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক এম এস হাসান, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসবেক দলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব শান্ত, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু হেনা, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য আল -ইমরান রাসেলসহ আত্মীয়-স্বজন। এদিকে, মরহুমার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)