জীবননগর উপজেলার ২৩টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2021-10-07 ইং
জীবননগর উপজেলার ২৩টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর উপজেলার ২৩টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। এসময় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জীবননগর উপজেলার ২৩টি পূজা মণ্ডপের সভাপতি এবং সেক্রেটারির হাতে দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার টাকা করে সর্বমোট ৬৯ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)