দুর্গোৎসব ঘিরে চলছে কেনাকাটার হিড়িক

আপলোড তারিখঃ 2021-10-07 ইং
দুর্গোৎসব ঘিরে চলছে কেনাকাটার হিড়িক ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: হিন্দুর ধর্মের মানুষের কাছে বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সেই আনন্দ উৎসব কড়া নাড়ছে দুয়ারে। প্রতিমার রংতুলির কাজও শেষের দিকে। মন্দিরের আশপাশে চারদিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রতিবারের মতো এবারও দামুড়হুদা উপজেলায় ২২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। আগামী সোমবার হতে শুক্রবার পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার দুর্গা ঘটকে আগমণ করছে, আর দোলায় গমন করবে। এদিকে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় রাখা হয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা জেলাজুড়ে হিন্দু ধর্মালম্বিদের মধ্যে শুরু হয়েছে গেছে দুর্গা উৎসব। তাই অন্য সব উপজেলার মতো দামুড়হুদা উপজেলার হিন্দু ধর্মের মানুষেরাও দুর্গা উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে বিভিন্ন এলাকায় থেকে আসা কারিগররা রাত-দিন পরিশ্রম করছেন প্রতিমা তৈরির কাজে। প্রতিমা তৈরির কাজে কারিগরদের এক মাস আগে ঘর ছেড়ে বাইরে আসতে হয়েছে। একটি প্রতিমা তৈরি করতে তিন দিন সময় লাগে। সেখানে পারিশ্রমিক হিসেবে পাওয়া যায় ২০ হাজার টাকা। দামুড়হুদা উপজেলায় ২২টি প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। কয়েকদিন পরেই উৎসব শুরু হয়ে যাবে। এদিকে, দুর্গা উৎসবকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হিন্দু ধর্মের মানুষেরা। মনে হচ্ছে মহামারি করোনার পর একটু একটু করে ছন্দে ফিরছে জীবন। এবারের দুর্গোৎসবকে ঘিরে দেখা দিয়েছে অন্যরকম প্রাণচাঞ্চল্য। যে যার মতো করে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন। দুর্গা কারিগর কৃষপদ রায় বলেন, ‘দুর্গাপূজার এক মাস আগে থেকে আমরা বেশি ব্যস্ত থাকি। বিভিন্ন জায়গায় কাজ করি, প্রতি প্রতিমা তৈরি করতে ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকি। আমাদের কাজ করতে কোথাও কোনো অসুবিধা হয় না।’ দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী উত্তম রজ্জন দেবনাথ বলেন, ‘আমাদের এবার ২২টি মন্দিরে পূজা উদ্যাপন করা হবে। এবার মা আসছে ঘটকে অর্থ্যাৎ বিশৃঙ্খলার প্রভাব পড়বে, আর দোলায় গমণ করবে অর্থ্যাৎ মড়ক বা রোগব্যাধিতে অনেক মানুষ মারা যাবে। তবে মা সবসময় মঙ্গল নিয়েই আসে। আমরা আনন্দের সাথে পূজা উদ্যাপন করতে পারব। কোথাও কোনো সমস্যা নেই।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে আমরা পুলিশ বাহিনী তিন স্তরে কাজ করছি। কোথাও কোনো সমস্যা নেই। কেউ যদি কোনো বিশৃঙ্খলার করার সাহস দেখায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সাপ্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই উৎসব পালন করবেন সবাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)