বরযাত্রীদের ভৌ-দৌঁড়, স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

আপলোড তারিখঃ 2021-10-07 ইং
বরযাত্রীদের ভৌ-দৌঁড়, স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলা প্রসাশনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া এক নাবালিকা স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় পুলিশের উপস্থিতে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ ভৌ-দৌঁড় দিয়ে পালিয়ে রক্ষা পেয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁকা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারহানা শোভার (১৫) সাথে ঝিনাইদহ জেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র রানার (২৪) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে সরেজমিন তদন্তে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ও জীবননগর থানার এসআই আব্দুর রহিম ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা ভৌ-দৌঁড় দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয়। এদিকে, বিয়ে বাড়ির রান্না করা খাবার পাঁকা দারুস সালাম হাফেজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)