বেকার ৮ শ শিক্ষক, অনিশ্চয়তায় ২০ হাজার শিক্ষার্থী!

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
বেকার ৮ শ শিক্ষক, অনিশ্চয়তায় ২০ হাজার শিক্ষার্থী! ছবির ক্যাপশন:
করোনাকালে মেহেরপুরে বন্ধ শতাধিক কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল মিজানুর রহমান জনি, মেহেরপুর: করোনার কারণে মেহেরপুরে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ১শ টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল। এতে ৮ শ শিক্ষকের জীবন-জিবিকা ও ২০ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার পথে। মেহেরপুর জেলায় নিবন্ধিত ৬০টি মিলে ১৭৮টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল রয়েছে। জেলায় অনিবন্ধিত কিন্ডারগার্টেনের বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। একমাত্র জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বাদে প্রতিটি কিন্ডারগার্টেন স্কুল চরম শিক্ষার্থী সংকটে পড়েছে। অধিকাংশ স্কুল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অ্যাসোসিয়োশনের কর্মকর্তারাও। মেহেরপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কাছে বর্তমানে মেহেরপুর কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলগুলো সমন্ধে কোনো তথ্য নেই। এ স্কুলগুলোর কী অবস্থা, তাও তারা জানে না বলে জানিয়েছেন অ্যাসোসিয়োসনের সভাপতি সিরাজুল ইসলাম। তবে এক অনুসন্ধানে জানা গেছে, জেলায় প্রায় শতাধিক প্রি-ক্যাডেট ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এসব স্কুলের শিক্ষক কর্মকর্তাদের বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে। তেমনই এসব বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আবার যে প্রতিষ্ঠানগুলো চালু আছে, সেগুলোর শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছে না। কোনো কোনো প্রতিষ্ঠান অনিয়মিত বেতনের সাথে সাথে বেতনের পরিমাণ কমিয়ে দিয়েছে। মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মা মিনা কিন্ডারগার্টেনের পরিচালক মহিদুল হক জানান, করোনায় প্রায় দুই বছর স্কুল বন্ধের কারণে শিক্ষার্থী পাওয়া এখন দুষ্কর। তাই বাধ্য হয়ে স্কুল তুলে দিয়ে কফিশপ খুলে ব্যবসার সঙ্গে স্কুলমাঠে কলাচাষ করছেন। স্কুল পরিচালনার চেয়ে আর্থিকভাবে তিনি লাভবান হচ্ছেন বলেও জানান। বুড়িপোতা গ্রামের মডেল একাডেমির পরিচালোক আব্দুস সালাম বলেন, স্কুল তুলে দিয়েছি। ওখানে এখন হাসপাতাল বা ক্লিনিক করব। এতে ঝুঁকি কম, লাভ বেশি। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে গত ১৮ মাসে প্রায় ১০-১৫ লাখ টাকা লোকসান গুনেছি। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জানে আলম জানান, প্রতিটি কিন্ডারগার্টেনের অবস্থা মারাত্মক শোচনীয়। শিক্ষার্থী সংকটে অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘করোনা পরবর্তীতে বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকলেও ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, স্কুল খোলার পরবর্তীতে স্কুলগুলোর কী অবস্থা, তার কোনো পরিসংখ্যন বা তথ্য আমাদের কাছে নেই। তবে কবে নাগাদ এ তথ্য আমরা সংগ্রহ করতে পারব, তাও এখন বলা সম্ভব নয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)