শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি : অর্থমন্ত্রী

আপলোড তারিখঃ 2017-06-02 ইং
শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি : অর্থমন্ত্রী ছবির ক্যাপশন:
`4c89b77c7d5d95c126fbdabdef3296b4-593161af3a` সমীকরণ ডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে নিজের জীবনের শ্রেষ্ঠতম বাজেট হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ দাবি করেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই বাজেট পেশ করেছেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, মনে হয়েছে, এবার জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি। এ জন্য অনেক কষ্টও করেছি। প্রশাসনের অন্যরাও আমার মতোই কষ্ট করেছেন। অর্থমন্ত্রী বলেন, আমি বক্তৃতাতেই বলেছি যে প্রত্যেকটা বাজেটই উচ্চাভিলাষী। আগেরবারের চেয়ে পরেরবার কম হয়েছে, এমন একটি বাজেটও নেই। এ কাজটা আমরা সার্থকভাবে করেছি। এভাবেই দেশটাকে উন্নততর জায়গায় নিয়ে যাচ্ছি। ব্যাংক হিসাবধারীদের ওপর আবগারি শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এক লাখ টাকা থাকলে ভারমুক্ত থাকা যাবে। এর বেশি যাঁদের টাকা, তাঁদের আবগারি শুল্ক দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলেও জিনিসপত্রের দাম বাড়বে না। কারণ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ভ্যাট দেবেন। ভ্যাটের হার বাড়েনি, আওতা বেড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)