দামুড়হুদায় সাপের কামড় ঘুমন্ত শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
দামুড়হুদায় সাপের কামড় ঘুমন্ত শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় সাপের কামড়ে সাহারুল হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সাহারুল হোসেন দামুড়হুদা উপজেলার ভগীরাতপুর গ্রামের পুরাতনপাড়ার মুকিম হোসেনের একমাত্র ছেলে ও ভগিরুতপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। মুকিম হোসেন জানান, রাতের খাবার খেয়ে ছেলে সাহারুল, ছোট মেয়ে ও স্ত্রী সাহেরা বেগমসহ একই ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত ১০টার দিকে হঠাৎ করেই সাহারুল তার হাতে তৃব্য জন্ত্রণা হচ্ছে বলে চিৎকার শুরু করে। সাহারুলের হাতে সাপে কামরেছে অনুমান করে ছেলেকে নিয়ে দ্রুত সদর হাসপাতালে আসি। কিন্তু পথের মধ্যেই আমার ছেলে মারা গেছে। জরুরি বিভাগের কর্তবরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘রাত ১১টার দিকে শিশুটিকে তাঁর পিতা জরুরি বিভাগে নিয়ে আসে। শিশুটিকে সাপে কামড়েছে বলে তার পিতা জানায়। জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। এসময় পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির পিতা সাপে কামড়ের কথা বল্লেও আমরা তার শরীরে সাপে কামড়ের ক্ষত চিহ্ন পায়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)