অচিরেই ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক চালু হবে

আপলোড তারিখঃ 2021-10-06 ইং
অচিরেই ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক চালু হবে ছবির ক্যাপশন:
মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার প্রতিবেদক, মুজিবনগর: ‘অচিরেই ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক `স্বাধীনতা সড়ক` চালু হবে। আমরা সার্বিক বিষয়গুলো পরিদর্শন করে দেখেছি। ভারতের বাকি কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী অঞ্চল) সঞ্জীব কুমার ভাট্টি। এর আগে সঞ্জীব কুমার ভাট্টি মুজিবনগরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার তাঁকে স্বাগত জানান। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সঞ্জীব কুমার ভাট্টি। পরে মুজিবনগরে অবস্থিত বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ জাদুঘর ও সোনাপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া নবনির্মিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম, মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ডা. জেপি আগরওয়ালা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)