যুবলীগের নেতৃত্বকে শক্তিশালী করে তুলতে হবে

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
যুবলীগের নেতৃত্বকে শক্তিশালী করে তুলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় যুবলীগের বর্ধিত সভায় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি নিজস্ব প্রতিবেদক: জাকজমকপূর্ণ আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পরিষদের অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত। সভার আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ কেন্দ্রীয় নেতবৃন্দ সভাস্থলে পৌঁছালে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন তাঁরা। এর আগে চুয়াডাঙ্গা শহরে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রা করে। বিশেষ করে কেদারগঞ্জ থেকে জেলা পরিষদ এবং ভিমরুল্লা পর্যন্ত ভোরে ওঠে যুবলীগের নেতা-কর্মীদের পদচারণা ও স্লোগানে। বিভিন্ন স্থানে প্রটোকল দিয়ে কেন্দ্রীয় নেতা-কর্মীকে শুভেচ্ছা জানান তাঁরা। পরে জেলা পরিষদের অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের আবারও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গার যুবলীগকে আমরা নেতৃত্ব দিব না, আপনাদেরকেই নেতৃত্ব দিতে হবে। চুয়াডাঙ্গার যুবলীগের নেতৃত্বকে শক্তিশালী করে তুলতে হবে। আপনাদের নেতৃত্ব শক্তিশালী হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের উন্নয়ন ধ্বংসের দিকে চলে যাবে। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাত-দিন নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। দেশ গড়ার কাজে যুবলীগের নেতা-কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও সামসুদ্দোহা মল্লিক হাসুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, হুমায়ুন কবির, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. শাহরিয়ার কবির, শেখ জসিম উদ্দিন, এম জাহাঙ্গীর আলম, জুবায়ের আহমেদ সাব্বির প্রমুখ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, শরীফ হোসেন দুদু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ইশা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবু বকর সিদ্দিক আরিফ, আব্দুস সালাম ভুট্টো, সালাউদ্দীন কবির, মোসাবুল ইসলাম লিটন, ইকবাল হোসেন, তপন কুমার বিশ্বাসসহ জেলা চার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)