শিশুদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
শিশুদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।’ তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মেলামেশা করে, তা অভিভাবকদের নজরে রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর পরিচালনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)