ঝিনাইদহে বিআরটিএ অফিসে এক দালালের কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-06-01 ইং
ঝিনাইদহে বিআরটিএ অফিসে এক দালালের কারাদন্ড ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় মিজানুর রহমান নামের দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। গত বুধবার দুপুরে তিনি এ অভিযান চালান। জানা যায়, দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিআরটিএ অফিসে অভিযান চালায়। সেসময় বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। অভিযান কালে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেজবাউল করিম দালাল মিজানুর রহমানকে ৭ দিনের কারাদন্ড প্রদাণ করেন। নবাগত জেলা প্রশাসক সেসময় বলেন, সরকারি দপ্তরের সেবা আরও সুষ্ঠুভাবে প্রদাণ করার জন্য আগামীতে এ ধরনের অভিযান অব্যহত রাখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)