জমির জন্য হাসপাতালের বরাদ্দ যেন হাত ছাড়া না হয়

আপলোড তারিখঃ 2021-10-05 ইং
জমির জন্য হাসপাতালের বরাদ্দ যেন হাত ছাড়া না হয় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ২০ শয্যার হাসপাতাল নির্মাণ উপলক্ষে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ২০ শয্যার সরকারি হাসপাতাল স্থাপনে জমি ক্রয়ের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা বণিক সমিতির অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমি আপনাদের কাছে এমপি, কিন্তু সচিবালয়ে গেলে আমাকে পিয়নের কাজ করতে হয়। একটা ফাইল নিয়ে এ টেবিল থেকে সে টেবিল, মন্ত্রী, সচিব সবার টেবিলে ছুটতে হয়। এত কষ্টের ফসল মাত্র দুই একর নিস্কণ্টক জমির অভাবে যেন বরাদ্দ ফেরত না যায়। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আমার একটা স্বপ্ন ছিল আলমডাঙ্গার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি শহর কেন্দ্রিক ২০ বেডের একটি সরকারি হাসপাতাল। সেটা আমি সরকারের ওপর মহলে তদবির করে ২০ বেডের একটি হাসপাতাল বরাদ্দ করিয়েছি। এখন আপনারা মোট ৬ বিঘা নিস্কণ্টক জমি দান করলেই হাসপাতালটি দ্রুত নির্মাণ হয়ে যাবে। আপনারা আজকেই একটা কমিটি করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। সেই অ্যাকাউন্টে টাকা যত দ্রুত সম্ভব জমা করে জমি ক্রয় করেন। আমিও আপনাদের সাথে শরিক হব। জমির জন্য হাসপাতালের বরাদ্দ যেন হাত ছাড়া না হয়।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হার্ডওয়্যার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সভাপতি হাজি রফিক মিয়া, সাবেক সহসভাপতি হাজি মোহাম্মদ আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সাবেক সম্পাদক হাজি রবিউল হক পকো ও হাজি গোলাম রহমান সিঞ্জুল। আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, কাপড় ব্যবসায়ী সমিতির সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু মুছা, আলহাজ্ব আব্দুল হাই, মজিবর রহমান, মোহাম্মদ আলী, বণিক সমিতির কোষাধ্যক্ষ ও মুদি সমিতির সম্পাদক আলাউদ্দিন, বণিক সমিতির সহসভাপতি হাজি এনামুল হক, বণিক সমিতির ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোতালেব হোসেন, সদস্য জয়নাল ক্যাপ, পৌর কাউন্সিলর মজিবুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আজিবর রহমান, কাপড় ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, কাঠ ব্যবসায়ী দিলীপ চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)