ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ সাইদুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত রোববার রাতে তাঁকে আটক করা হয়। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে।
গতকাল সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক চৌকস দল জানতে পারে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে সোনার বাংলা হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সাইদুর নামের এক যুবককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৯৫ বোতল ফেনসিডিল, ২টি সিমকার্ড ও ১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করে। গতকাল সোমবার আটককৃতকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।