ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার মাত্র ১৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন শফিকুল ইসলাম। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের সদর উপজেলার নুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মুজিবনগর উপজেলার আশরাফপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম মেহেরপুরের পিরোজপুর থেকে আসার পথে নুরপুর এলাকায় বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকে সজোরে ধাক্কা দিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্-দারা-খান পিপিএম জানন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
